সিলেট ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
News Title :
ড. হাসনাত এম হোসেন এমবিই-র আরোগ্য কামনায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র দোয়া মাহফিল ‎তামাবিলে সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ ফের আটক‎ ‎বড়লেখায় নিসচা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন‎ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শায়েস্তাগঞ্জের জসিমের ‎শাহপরাণ এলাকার রাবার বাগান থেকে বিদেশী আগ্নেয়াস্ত্র ও এয়ারগান উদ্ধার করল এসআরবি-৯ ‎সাংবাদিক আলিফ হত্যার বিচার চেয়ে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন যখন মনে হয়, ঘটনাটি আগেও ঘটেছে: রহস্যময় অনুভূতি ডেজাভু (Deja vu)‎ ‎লাখাইয়ের ৩নং মুড়িয়াউক ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাজুল ইসলাম মোল্লা তাজ ‎লাখাই থানা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক জেল হাজতে প্রেরণ। মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শায়েস্তাগঞ্জের জসিমের

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নিহত জসিম উদ্দিন (ফাইল ছবি)

সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (২৫) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে দ্রুতগতির একটি প্রাইভেটকারের চাপায় তিনি নিহত হন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

জসিম উদ্দিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। প্রায় তিন বছর আগে তিনি জীবিকার সন্ধানে সৌদি আরবে যান।

পরিবারের সদস্যদের ভাষ্য, ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে একটি দ্রুতগতির প্রাইভেটকার জসিমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান স্বজনেরা।

জসিমের চাচা মো. পন্ডিত কামাল জানান, দুই ভাই ও দুই বোনের মধ্যে জসিম ছিলেন সবার ছোট। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় তিনি সৌদি আরবে গিয়েছিলেন।

জসিমের চাচাতো ভাই ও সৌদিপ্রবাসী রাজু ও শিপন জানান, দুর্ঘটনার পর তাঁর মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

জসিমের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. হাসনাত এম হোসেন এমবিই-র আরোগ্য কামনায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র দোয়া মাহফিল

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শায়েস্তাগঞ্জের জসিমের

সময় ০৫:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬