সিলেট ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
News Title :
ড. হাসনাত এম হোসেন এমবিই-র আরোগ্য কামনায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র দোয়া মাহফিল ‎তামাবিলে সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ ফের আটক‎ ‎বড়লেখায় নিসচা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন‎ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শায়েস্তাগঞ্জের জসিমের ‎শাহপরাণ এলাকার রাবার বাগান থেকে বিদেশী আগ্নেয়াস্ত্র ও এয়ারগান উদ্ধার করল এসআরবি-৯ ‎সাংবাদিক আলিফ হত্যার বিচার চেয়ে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন যখন মনে হয়, ঘটনাটি আগেও ঘটেছে: রহস্যময় অনুভূতি ডেজাভু (Deja vu)‎ ‎লাখাইয়ের ৩নং মুড়িয়াউক ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাজুল ইসলাম মোল্লা তাজ ‎লাখাই থানা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক জেল হাজতে প্রেরণ। মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ

‎শাহপরাণ এলাকার রাবার বাগান থেকে বিদেশী আগ্নেয়াস্ত্র ও এয়ারগান উদ্ধার করল এসআরবি-৯

সিলেটের শাহপরাণ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও ২টি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
‎
‎বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের পশ্চিম দলুইপাড়া এলাকার একটি রাবার বাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
‎
‎প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-৯ জানায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল শাহপরাণ থানার সুরমা গেইট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পশ্চিম দলইপাড়ার একটি রাবার বাগানের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
‎
‎প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২.২৫ মিনিটে এসআরবির দলটি ওই স্থানে অভিযান চালায়। সেখানে ব্যাপক তল্লাশিকালীন রাবার বাগানের ঝোপঝাড়ের ভেতর থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১টি বাটবিহীন পুরাতন বিদেশী আগ্নেয়াস্ত্র এবং ২টি এয়ারগান (এর মধ্যে ১টি বাটবিহীন) উদ্ধার করা হয়।
‎তবে ঘটনার সময়ে আলামতের সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্তে এসআরবি-৯ এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎
‎পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রসমূহ সাধারণ ডায়েরি (জিডি) মূলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. হাসনাত এম হোসেন এমবিই-র আরোগ্য কামনায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র দোয়া মাহফিল

‎শাহপরাণ এলাকার রাবার বাগান থেকে বিদেশী আগ্নেয়াস্ত্র ও এয়ারগান উদ্ধার করল এসআরবি-৯

সময় ০৫:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬