সিলেট ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
News Title :
সিলেট ডিভিশনের ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা‎ চুনারুঘাটে মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা রিয়াদ ‎সব ধর্মের মানুষ মিলেই দেশটাকে গড়তে হবে -এমপি জহরত চৌধুরী মৌলভীবাজার সদরের খলিলপুর পূজামণ্ডপ পরিদর্শনে রেজিনা নাসের, দিলেন সম্প্রীতির বার্তা হবিগঞ্জে সিপিবির পূজা মণ্ডপ পরিদর্শন অব্যাহত, স্থানীয় সুধীজন ও পূজা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ‎জামালপুরে ১৫০ শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষা উপকরণ গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ‎জামালপুরে ২০ টি পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করল দোস্ত এইড, স্বাবলম্বিতার নতুন উদ্যোগ ‎গোলাপগঞ্জে অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ‎মৌলভীবাজারের রাজনগরে ব্যতিক্রমী দুর্গাপূজা, লোককথা ও আধ্যাত্মিক বিশ্বাসের টানে ছুটে আসেন দেশ-বিদেশের দর্শনার্থীরা‎

সিলেট ডিভিশনের ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা‎

‎শেফ’স ফেডারেশন অফ বাংলাদেশ, সিলেট ডিভিশনের ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ঢাকার বনানীস্থ শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
‎
‎নবগঠিত কমিটিতে শেফ আবুল কালাম-কে প্রেসিডেন্ট, শেফ সেলিম আহমেদ-কে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, শেফ জাহেদ উদ্দীন চৌধুরী-কে ভাইস প্রেসিডেন্ট এবং শেফ চৌধুরী জুমান জহির-কে জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন শেফ’স ফেডারেশন অফ বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট শেফ হাবিবুর রহমান জহির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেফ জসিম উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেফ জুলিয়ান বটলেরেরো, জেনারেল সেক্রেটারি শেফ বোরহান খানসহ কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
‎
‎নবগঠিত কমিটির মাধ্যমে সিলেট বিভাগের পেশাদার শেফদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে বৃহত্তর সিলেট অঞ্চলের শেফদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং দেশের Culinary Industry-তে তাঁদের অবদানকে আরও সুসংহত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
‎
‎নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শেফ’স ফেডারেশন অফ বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট ডিভিশনের ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা‎

সিলেট ডিভিশনের ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা‎

সময় ১২:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬