সিলেট ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৯ এর অধিনায়ক‎ ‎প্রবাসীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ট্রলি হস্তান্তর প্রবাসী কল্যাণ মন্ত্রীর‎ হবিগঞ্জে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় দেবীরূপে পূজিত ১০ বছরের কৃত্তিকা বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারীর উদ্বোধন নারীর স্বাবলম্বিতায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সুদূরপ্রসারী উদ্যোগ ‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার। লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।
‎জাপানের সাথে ঐতিহাসিক চুক্তি...

‎প্রবাসীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ট্রলি হস্তান্তর প্রবাসী কল্যাণ মন্ত্রীর‎

‎প্রবাসী কর্মীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান তৈরিতে নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের যাতায়াত সহজ করতে ট্রলি হস্তান্তর করা হয়েছে।
‎
‎আজ বিমানবন্দরে ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানান।
‎
‎সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, প্রবাসীদের লাগেজ ও মালামাল সহজে পরিবহনের সুবিধার্থে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ২০০টি নতুন ট্রলি সরবরাহ করা হয়েছে।
‎
‎এর মধ্যে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়। এর আগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি এবং সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি ট্রলি সরবরাহ করা হয়েছে।
‎
‎মন্ত্রী আরও জানান, জাপানে কর্মী প্রেরণের ক্ষেত্রে প্রচলিত ‘টেকনিক্যাল ইন্টার্নশিপ’ পদ্ধতির পরিবর্তে নতুন ‘এমপ্লয়মেন্ট ফর স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালু হতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
‎
‎চুক্তিটির প্রধান প্রধান সুবিধাসমূহ হল,উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাস: স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মীরা উচ্চ বেতন ও জাপানে দীর্ঘমেয়াদে থাকার সুযোগ পাবেন। বাংলাদেশী দক্ষকর্মীরা জাপানি স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন এবং নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা হবে।

‎নারী কর্মীদের বিশেষ সুরক্ষা:গর্ভধারণ বা সন্তান প্রসূতির কারণে কোনো কর্মী চাকরিচ্যুত বা বৈষম্যের শিকার হবেন না। এমনকি বলপূর্বক দেশে ফেরত পাঠানোর কোনো সুযোগ বা বাধ্যবাধকতা চুক্তিতে রাখা হয়নি।
‎
‎সৌদি আরবে সাম্প্রতিক ঘটনায় নিহত ও সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বোমা হামলায় নিহত ২ বাংলাদেশি সৌদি আরবে বোমা হামলায় নিহত দুজনের মধ্যে একজন অভিবাসী শ্রমিক (বাড়ি বগুড়া) এবং অন্যজন ওমরাহ যাত্রী (বাড়ি কুমিল্লা)। আকাশপথের যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।
‎
‎দুই বাংলাদেশী মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে, মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সম্প্রতি সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের সঠিক তথ্য চেয়ে বাংলাদেশ দূতাবাস থেকে সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। উত্তর পাওয়ার সাথে সাথে তা সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
‎
‎আজকের ট্রলি হস্তান্তর ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ আসাদুজ্জামান ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ
‎ এবং মন্ত্রণালয় ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৯ এর অধিনায়ক‎

‎জাপানের সাথে ঐতিহাসিক চুক্তি...

‎প্রবাসীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ট্রলি হস্তান্তর প্রবাসী কল্যাণ মন্ত্রীর‎

সময় ০৭:০১:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬