সিলেট ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
News Title :
বানিয়াচংয়ে পাঁচ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগে বদলাচ্ছে এলাকা‎ বড়লেখায় মাত্র ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির‎ কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে এক আন্তঃজেলা ডাকাত এবং দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কতোয়ালী মডেল থানা পুলিশ।
‎
‎রোববার (১০ আগস্ট) নগরীর সদর কোর্ট এলাকা ও কাষ্টঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
‎পুলিশ সূত্রে জানা যায়, ১০ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম সদর কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. জামাল হোসেন সবুজকে গ্রেফতার করা হয়।
‎
‎পুলিশ জানায়, গ্রেফতারকৃত জামাল একজন পেশাদার আন্তঃজেলা ডাকাত। তার বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় দুটি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) মুলতবি রয়েছে। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা, ২টি ডাকাতি, ১টি ডাকাতির প্রস্তুতি এবং ২টি মাদক মামলাসহ মোট ৭টি মামলা বিচারাধীন।
‎
‎অন্যদিকে, একই দিন বিকেল ৫টায় কোতোয়ালী থানা পুলিশের অপর এক টিম নগরীর কাষ্টঘর এলাকায় অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্র (সুইচ গিয়ার চাকু) সহ তাজুল ইসলাম রাসেল নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল সুনামগঞ্জ সদরের মাইজবাড়ী গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
‎
‎গ্রেফতারকৃত উভয় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে পাঁচ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগে বদলাচ্ছে এলাকা‎

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

সময় ০৯:৫২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬