সিলেট ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর ‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া ‎অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদের প্রথম কমিটি ঘোষণা, সভাপতি শাহ মুনিম, সম্পাদক এম ইয়াওর উদ্দিন। ‎ময়মনসিংহ বিভাগেই কর্মরত থাকতে খাদ্যভবনে দৌড়, আটপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইমরান মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার‎ ‎মৃত্যুর সংবাদ শুনলেই ছুটে যান সরওয়ার আলম

‎অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন

‎সিলেটের গোয়াইনঘাটে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়া সংলগ্ন নদীর তীরে হাতিরপাড়া ও পুকাশ গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।

‎ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবজল, সয়ফুল, হামিদ ও ফারুকের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে দিনরাত ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীভাঙন তীব্র হয়ে হাতিরপাড়া ও পুকাশ গ্রামের বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।

‎বক্তারা বলেন, অব্যাহতভাবে বালু উত্তোলন বন্ধ না হলে দুই গ্রামের আরও ফসলি জমি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

‎ইউপি সদস্য মাসুক আহমদ বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

‎মানববন্ধনে আবু বক্কর, আব্দুল আজিজ, আব্দুল কাদির, আব্দুর নুর, বদরুল ইসলাম, ইজ্জত উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। তারা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করে নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড

‎অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন

সময় ০৫:৩৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬