
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম থেকে চার শিশু নিখোঁজ হয়েছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফেরেনি। নিখোঁজের তিন দিন পার হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ চার শিশু হলো—বিজয়নগর গ্রামের মনির হোসেনের ছেলে খায়রুল ইসলাম (১১), আবুল কাশেমের ছেলে কুদ্দুস মিয়া (১০), সালেহ আহমেদের ছেলে অনিক মিয়া (১০) ও রিপন মিয়া (১২)। গ্রামটি বড়জ্বালা বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় অবস্থিত।
নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যরা জানান, গত শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে চার শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরে আত্মীয়স্বজনের বাড়ি, পরিচিতজনদের কাছে এবং আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হলেও শিশুদের সন্ধান পাওয়া যায়নি। তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে শিশুদের সন্ধানে স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ শিশুদের সম্পর্কে কোনো তথ্য পেলে পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। 
















