সিলেট ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গোলাপগঞ্জে পাহাড়ের জঙ্গলে মিলল ৪টি এয়ারগান, উদ্ধার করল র‌্যাব-৯ অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ ‎ইথারে মানসিক বিভ্রমের সংক্রমণ! সিলেটে বিরল “ফলি এ ডক্স” কেসে চিকিৎসকের আন্তর্জাতিক সাফল্য ‎সিলেটে ২০ মামলার আসামি ও সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী কাউছার গ্রেফতার হবিগঞ্জে পুলিশের মাসিক ও কল্যাণ সভা, দীর্ঘদিনের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ‎‎ মাধবপুরে একসঙ্গে চার শিশু নিখোঁজ, তিন দিনেও সন্ধান নেই হাসপাতালের অযথা ঘোরাঘুরি: অদৃশ্য জীবাণুর ভয়ংকর ফাঁদ ‎বেগম আহমদা চৌধুরীর ইন্তেকাল। পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থী ‎মধুপুরে মাদরাসার হিসাব নিয়ে দ্বন্দ্বের জেরে পরিচালক লাঞ্ছিত‎ ‎মৌলভীবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি-আলোচনা

‎মৌলভীবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি-আলোচনা

‎‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে শহরে র‌্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‎পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

‎সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক বকশি মিছবাউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাব (একাশং)-এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশিদা আক্তার।

‎এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরসহ সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই। টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোলাপগঞ্জে পাহাড়ের জঙ্গলে মিলল ৪টি এয়ারগান, উদ্ধার করল র‌্যাব-৯

‎মৌলভীবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি-আলোচনা

সময় ০৮:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬