
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি-এসএমসি’র সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক এস এম শামীম আহমেদ।
তিনি জাতীয় দৈনিক পল্লী বাংলা’র স্টাফ রিপোর্টার এবং হবিগঞ্জ দর্পণ পত্রিকার সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
সম্প্রতি অনুষ্ঠিত কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। দায়িত্ব পাওয়ার পর তিনি কমিটির সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নবনির্বাচিত সভাপতি এস এম শামীম আহমেদ বলেন,আপনাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নতি এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কমিটির সবাইকে নিয়ে একযোগে কাজ করব ইনশাআল্লাহ।
এসময় কমিটির অন্যান্য সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।
মাধবপুর প্রতিনিধি। 


















