সিলেট ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেন্সিডিলসহ নারী আটক‎ দলিলের মূল চৌহদ্দি ঠিক, বালামে বদল‎শান্তিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ‎ ডাক্তারও মানুষ: বাংলাদেশের বাস্তবতা জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে সাজা হবিগঞ্জের মাধবপুরে বুজুর্গের ওয়াকফ সম্পত্তি ব্যক্তি নামে নামজারি, ‘আন্দোলনের’ হুঁশিয়ারি ভক্তদের জালিয়াতি করে প্রতিবন্ধী আদিবাসী নারীর জমি জবরদখলের অভিযোগ সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ‎সংস্কৃতি-ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান ‎টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬ ‎বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সবচেয়ে বড় ভরসাস্থল বিএনপি; এমরান চৌধুরী‎ এমপি।

জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে সাজা

‎মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়

‎​আজ রবিবার ৬ সেপ্টেম্বর দুপুর ১.৩০ মিনিট  থেকে ২.৩০ পর্যন্ত জামালপুর সদর থানাধীন বনপাড়া ও সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়াম এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উদ্ধার করা হয় ১ গ্রাম হেরোইন ও ২০ গ্রাম গাঁজা।

‎​গ্রেফতারকৃত আসামিরা হলেন—জামালপুর সদর থানার হাটচন্দ্রা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে মোঃ হামিদুল ইসলাম (৩৭), বনপাড়া এলাকার আমির উদ্দিনের ছেলে তানভীর হোসেন পারভেজ (২৬) এবং একই এলাকার রবিউলের ছেলে মোঃ আরিফ (৩১)।

‎​অভিযানে নেতৃত্ব দেন জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দলের সহায়তায় পরিচালিত এই মোবাইল কোর্টে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামের পিছন থেকে ২০ গ্রাম গাঁজাসহ ১ নম্বর আসামিকে এবং বনপাড়া এলাকা থেকে ১ গ্রাম হেরোইনসহ ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়।

‎​ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ১ নম্বর আসামিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া ২ ও ৩ নম্বর আসামিকে প্রত্যেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
‎​অভিযান শেষে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত আলামত ধ্বংস করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেন্সিডিলসহ নারী আটক‎

জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে সাজা

সময় ০৯:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬