সিলেট ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক জালালাবাদ থানা পুলিশের অভিযান: ৩৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ বানিয়াচংয়ে পাঁচ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগে বদলাচ্ছে এলাকা‎ বড়লেখায় মাত্র ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির‎ কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান

সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

‎
‎সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক করেছে বিজিবি।
‎রোববার (৬ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
‎বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট ও কালাইরাগ বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন।
‎
‎অভিযানে ভারতীয় গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও সবজিসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টাকালে টি-শার্ট, সোয়েটার ও জিন্স প্যান্টও জব্দ করা হয়েছে। আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।
‎
‎সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
‎তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক

সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

সময় ০৭:২৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬