
বাংলাদেশ ডি. এল. আর. অ্যান্ড সেটেলমেন্ট আমিনস্ ইউনিয়নের উদ্যোগে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোঃ আবুল হাসনাত হুমায়ুন কবীরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়কালে ইউনিয়নের কেন্দ্রীয় ও বিভিন্ন জোনাল/আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ সরদার আমিন, বদর আমিন ও চেইনম্যানদের বিভিন্ন ন্যায্য দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ডি. এল. আর. অ্যান্ড সেটেলমেন্ট আমিনস্ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. এ. মোতালেব সিকদার, মহাসচিব মোঃ সেলিম রেজা, যুগ্ম মহাসচিব মোঃ এমদাদুল হক, ঢাকা জোনের সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন এবং সাধারণ সম্পাদক আব্দুল করিম সিকদার প্রমুখ নেতৃবৃন্দ সভায় বক্তব্য পেশ করেন।
আমিনদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে,চাকরির পদবী, প্রজ্ঞাপন বা নীতিমালা থেকে “মৌসুমী” শব্দটি বিলুপ্ত করে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা। বছরব্যাপী নিয়মিত নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা। অথবা আউটসোর্সিং পদ্ধতির মাধ্যমে সারা বছর ডিজিটাল ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়নের কাজে সম্পৃক্ত রাখা এবং সরদার আমিন, বদর আমিন ও চেইনম্যানদের চাকরির নিরাপত্তা এবং অন্যান্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবী জানান। নেতৃবৃন্দ তাদের দীর্ঘদিনের কর্মপরিবেশের সমস্যা ও যৌক্তিক দাবিগুলো মহাপরিচালকের সামনে বিস্তারিত তুলে ধরেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাসনাত হুমায়ুন কবীর নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্যসহকারে শোনেন এবং দাবিগুলো সাধ্যমতো বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে ভূমিমন্ত্রীর সাথে আলোচনা করার পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডি,এল,আর এন্ড সেটেলমেন্ট আমিনস্ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. এ. মোতালেব সিকদার, মহাসচিব মোঃ সেলিম রেজা, যুগ্ম মহাসচিব মোঃ এমদাদুল হক, ঢাকা জোনের সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল করিম সিকদার, রংপুর-দিনাজপুর আঞ্চলিক কমিটির সভাপতি ফরিদ আহমেদ দিপু, বরিশাল জোনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, খুলনা জোনের জি. এম. ইউনুস আলী সিলেট জোনের সাংগঠনিক সম্পাদক মীর মানিক মিয়া, ময়মনসিংহ কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন সহ বিভিন্ন জোনাল ও আঞ্চলিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রায় ৩০–৩৫ জন নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সরদার আমিন, বদর আমিন ও চেইনম্যানদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিশেষ প্রতিনিধি।। 


















