সিলেট ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
News Title :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ‎কোম্পানীগঞ্জে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ৯৬ বোতল বিদেশী মদ উদ্ধার ওসির অভিনব কৌশলে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আলোচিত আসামি আসির আটক ‎রোগীসেবায় মানবিক উদ্যোগ, জামালপুর জেনারেল হাসপাতালে দোস্ত এইডের হুইলচেয়ার উপহার পুলিশের হাতকড়া নিয়ে পলায়ন,নতুন মামলায় আসামী ১৪ জন, হাতকড়া উদ্ধার। শান্তিগঞ্জে বিকেএমের মাসিক নির্বাহী বৈঠক, প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেয়ার আহবান মাধবপুরে অসামাজিক কার্যকলাপে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০ নারী-পুরুষ শ্রমিক আন্দোলন নেত্রী গীতা কানু গ্রেপ্তার! চা বাগান গুলোতে চাপা উত্তেজনা ‎সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল জব্দ। কানাইঘাটে তরুণীকে ১০ দিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেপ্তার ১

‎কোম্পানীগঞ্জে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ৯৬ বোতল বিদেশী মদ উদ্ধার

‎সিলেটের কোম্পানীগঞ্জে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) ও ৪৮ বিজিবি। অভিযানে একটি পাটের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কোম্পানীগঞ্জ থানাধীন টুকেরগাঁও পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
‎র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ (সদর কোম্পানী) ও ৪৮ বিজিবির একটি যৌথ আভিযানিক দল জানতে পারে—টুকেরগাঁও পূর্বপাড়া সাকিনস্থ একটি ঝোঁপের ভেতর কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে রাত ২টা ১০ মিনিটে র‍্যাব ও বিজিবির দলটি রওয়ানা হয়ে রাত ২টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে সেখানে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি পাটের বস্তা থেকে ৯৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

‎অভিযানকালে মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে র‍্যাব-৯।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য র‍্যাবের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত ৪৮ বিজিবি, সিলেটের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

‎কোম্পানীগঞ্জে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ৯৬ বোতল বিদেশী মদ উদ্ধার

সময় ১১:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬