সিলেট ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
News Title :
‎মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের:‎দোয়ারা বাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৯ এর অধিনায়ক‎ ‎প্রবাসীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ট্রলি হস্তান্তর প্রবাসী কল্যাণ মন্ত্রীর‎ হবিগঞ্জে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় দেবীরূপে পূজিত ১০ বছরের কৃত্তিকা বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারীর উদ্বোধন নারীর স্বাবলম্বিতায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সুদূরপ্রসারী উদ্যোগ ‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার। লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি

‎কোম্পানীগঞ্জে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ৯৬ বোতল বিদেশী মদ উদ্ধার

‎সিলেটের কোম্পানীগঞ্জে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) ও ৪৮ বিজিবি। অভিযানে একটি পাটের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
‎
‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কোম্পানীগঞ্জ থানাধীন টুকেরগাঁও পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
‎র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ (সদর কোম্পানী) ও ৪৮ বিজিবির একটি যৌথ আভিযানিক দল জানতে পারে—টুকেরগাঁও পূর্বপাড়া সাকিনস্থ একটি ঝোঁপের ভেতর কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে রাত ২টা ১০ মিনিটে র‍্যাব ও বিজিবির দলটি রওয়ানা হয়ে রাত ২টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে সেখানে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি পাটের বস্তা থেকে ৯৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
‎
‎অভিযানকালে মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে র‍্যাব-৯।
‎
‎সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য র‍্যাবের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত ৪৮ বিজিবি, সিলেটের নিকট হস্তান্তর করা হয়েছে।
‎
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের:‎দোয়ারা বাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১

‎কোম্পানীগঞ্জে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ৯৬ বোতল বিদেশী মদ উদ্ধার

সময় ১১:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬