সিলেট ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

‎সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা‎

‎সিলেটে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ কেনাবেচার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) ও পরিবেশ অধিদপ্তর।
‎
‎রোববার (১৬ আগস্ট) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেটের কতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় এই যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
‎
‎র‍্যাব-৯ সূত্রে জানা যায়, র‍্যাব-৯ (সিপিএসসি, সিলেট) এবং সিলেট পরিবেশ অধিদপ্তরের একটি আভিযানিক দল কতোয়ালী থানা এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন কেনাবেচা ও ব্যবহারের অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ, বিক্রি, প্রদর্শন, মজুত ও ব্যবহার প্রতিরোধে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
‎তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে এ ধরনের অপরাধবিরোধী ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

‎সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা‎

সময় ১১:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬