সিলেট ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে লেঙ্গুড়া গ্রামবাসীর কঠোর হুঁশিয়ারি।

অবৈধ বালি বোঝাই জাহাজ নদীতে চলাচল করছে।

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ফুঁসে উঠেছে লেঙ্গুড়া গ্রামের সাধারণ বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, একদল বালুখেকো প্রকাশ্যে নদী থেকে বালু উত্তোলন করছে, যা নিয়ে গ্রামবাসী ও তথাকথিত ‘রয়্যালিটি’র নামে চাঁদাবাজদের মধ্যে গত কয়েকদিন ধরে দফায় দফায় বাগ্‌বিতণ্ডা চলছে। প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের চোখের সামনে এমন কর্মকাণ্ড চললেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।
‎লেঙ্গুড়া গ্রামের বাসিন্দারা জানান, অবৈধ বালু উত্তোলনকারীরা ড্রেজার মেশিন ব্যবহার করে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। তাদের দাবি, গত ২৪ জুন গোয়াইনঘাট উপজেলা প্রশাসন জাফলংয়ের বালুমিশ্রিত পাথর কোয়ারিতে অবৈধ পাথর উত্তোলন ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে যে সাঁড়াশি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে, ঠিক তেমনিভাবে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধেও দ্রুত অভিযান চালিয়ে আইনের আওতায় আনা দাবী এলাকাবাসীর।
‎গ্রামবাসীরা আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তারা জোর দাবি জানিয়েছেন, পরিবেশ ধ্বংসকারী এই চক্রকে থামাতে প্রশাসন যেন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব।

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে লেঙ্গুড়া গ্রামবাসীর কঠোর হুঁশিয়ারি।

সময় ০১:০০:২১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫