সিলেট ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
News Title :
জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে ডা.কামরুল-এলাহী-জসিম পরিষদের নিরঙ্কুশ জয় বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন, বইছে উৎসবের আমেজ ‎লাখাইয়ের করাব ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন: সভাপতি পরেশ, সম্পাদক দুর্লভ ইউরোপে পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাৎ: সিলেটে র‍্যাবের হাতে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার হবিগঞ্জে তেলিয়াপাড়া চা-বাগানে বিক্ষোভ, মজুরি ৫০০ টাকা করার দাবি‎ হবিগঞ্জে বিজিবির অভিযানে  ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ‎ হবিগঞ্জে স্পিরিট ও চোলাই মদ পানে চারজনের মৃত্যু বানিয়াচংয়ের ব্যবসায়ী নেতা মোঃ মোস্তফা মিয়া আর নেই, এলাকায় শোকের ছায়া ছুটির পরও আটকে রাখা হল শিক্ষার্থীদের‎, অভিভাবকদের ক্ষোভ! লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে সচেতনতা মূলক সভা

হবিগঞ্জে তেলিয়াপাড়া চা-বাগানে বিক্ষোভ, মজুরি ৫০০ টাকা করার দাবি‎

‎হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে তেলিয়াপাড়া চা-বাগানে বিক্ষোভ করেছেন শ্রমিক, শিক্ষার্থী ও যুবকেরা।

‎শুক্রবার (৩১ জুলাই) দুপুরে চা-বাগান এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। চা শ্রমিক নেতা গীতা রানি কানুর নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং স্লোগান দেন।
‎বিক্ষোভকারীদের অন্যতম দাবি, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করে জাতীয় সংসদে উত্থাপিত মজুরি-সংক্রান্ত প্রস্তাব দ্রুত কার্যকর করা। তাঁদের ভাষ্য, বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান মজুরিতে শ্রমিকদের পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করা কঠিন।

‎এ ছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধনের ক্ষেত্রে শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ বন্ধ এবং শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়।

‎বিক্ষোভে বক্তারা বলেন, চা শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শ্রমিকেরা ন্যায্য মজুরি ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ইউনিয়নের নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজন করা প্রয়োজন।

‎কর্মসূচি থেকে দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে বিক্ষোভকারীরা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে ডা.কামরুল-এলাহী-জসিম পরিষদের নিরঙ্কুশ জয়

হবিগঞ্জে তেলিয়াপাড়া চা-বাগানে বিক্ষোভ, মজুরি ৫০০ টাকা করার দাবি‎

সময় ০৬:৪০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬