সিলেট ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: মদ ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শান্তিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খালে মিলল যুবকের মরদেহ ‎মৌলভীবাজারের শেরপুরে ১৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-৩ ‎শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা, বন্ধ চেয়ে আবেদম, প্রশাসনের নজরদারি! ‎রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা

‎বিজিবি-বিএসএফ ও খোয়াই পুলিশের চমৎকার সমন্বয়ে মালিকের হাতে ফিরল গবাদি পশু‎

পতাকা বৈঠকের মাধ্যমে গরু টি বিএসএফ এর কাছে হস্তান্তর করে বিজিবি।

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তবর্তী খোয়াই নদীতে ভেসে আসা একটি ভারতীয় গাভী বিজিবি, বিএসএফ ও ভারতের খোয়াই থানার পুলিশের যৌথ সমন্বয়ে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা বাহিনী ও দুই দেশের প্রশাসনের আন্তরিক সহযোগিতার প্রশংসা করছেন স্থানীয়রা।
‎জানা যায়, সোমবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন মরানদী এলাকা থেকে একটি মূল্যবান গবাদি পশু পানির স্রোতে ভেসে যায়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন খোয়াই নদীতে গাভীটিকে ভাসমান অবস্থায় বাংলাদেশের দিকে যেতে দেখেন। বিষয়টি দ্রুত খোয়াই থানার পুলিশকে জানানো হলে খোয়াই থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ ধন সরকার তাৎক্ষণিকভাবে বিএসএফ কর্তৃপক্ষকে অবহিত করেন।
‎পরবর্তীতে বিএসএফ কমান্ডেন্ট সূর্যভান সিংহ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। খবর পেয়ে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করেন এবং বিজিবি সদস্যরা নদীতে অভিযান চালিয়ে গবাদি পশুটি নিরাপদে উদ্ধার করেন।

‎পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া গাভীটি তার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ উৎকণ্ঠার পর প্রিয় গবাদি পশুটি ফিরে পেয়ে মালিক আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন।

‎উল্লেখ্য, কয়েকদিন আগেও একই খোয়াই নদীপথ ব্যবহার করে বাংলাদেশে পাচার হওয়া একটি দামি পালসার মোটরসাইকেল খোয়াই থানার পুলিশ, বিএসএফ ও বিজিবির যৌথ প্রচেষ্টায় উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় আবারও সীমান্ত এলাকায় দুই দেশের নিরাপত্তা বাহিনীর সমন্বিত তৎপরতা প্রশংসিত হয়েছে।
‎স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্ত এলাকায় বিজিবি, বিএসএফ ও খোয়াই পুলিশের এই দ্রুত ও মানবিক পদক্ষেপ দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ইতিবাচক কূটনৈতিক সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত

‎বিজিবি-বিএসএফ ও খোয়াই পুলিশের চমৎকার সমন্বয়ে মালিকের হাতে ফিরল গবাদি পশু‎

সময় ০২:৫৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬