সিলেট ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জে আনন্দঘন পরিবেশে ইয়ামাহা ও এসিআই মোটরসের যৌথ পথচলার ১০ বছর পূর্তি উদযাপন। ‎ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়ন জামায়াতের প্রার্থী সাবেক ছাত্রনেতা দুলাল আহমদ ব্রেইনের ভেতর ১৯৭১-এর শ্র্যাপনেল! ৫০ বছর পর উন্মোচিত হলো এক বিস্মৃত ইতিহাস! রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিনহাজ গ্রেপ্তার পুলিশ ফাঁড়ি নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন টিলাগাঁওয়ের বাসিন্দা ও প্রবাসীরা ‎গ্রেটার সিলেট কমিউনিটি  ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ‎গোয়াইনঘাটে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত ‎জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসকের বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ আটক ৩, কাভার্ড ভ্যান জব্দ ‎বড়লেখায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৩

‎সিলেট নগরী থেকে ২০০ বোতল ‘ফেয়ারডিল’ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘ফেয়ারডিল’ (FAIRDYL) সিরাপ ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন পূর্ব সুবিদবাজার ফাজিল চিশত এলাকার জেসি ট্রাস্ট হাউজ মার্কেটের সামনের রাস্তায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
‎
‎গ্রেফতারকৃতরা হল, মোঃ সমসু মিয়া (৪২) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া (সুলতানপুর) গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে এবং অপর আসামী মোঃ পারভেজ (২৮) মৌলভীবাজার জেলার সদর উপজেলার বর্শিজোড়া গ্রামের মৃত মোঃ রশিদ গাজীর ছেলে।

এসআরবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের শাহজালাল মাজার গেট এলাকায় অবস্থানকালে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদ পায় যে, কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী ট্রাকযোগে মাদকের একটি চালান নিয়ে সিলেট সদরের দিকে আসছে।
‎
‎এই তথ্যের ভিত্তিতে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে পূর্ব সুবিদবাজারের ফাজিল চিশত এলাকায় চেকপোস্ট স্থাপন করে এসআরবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ট্রাকে মাদক থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে ট্রাকের বডির মাঝামাঝি অংশে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে (১০০+১০০) মোট ২০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে এই মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
‎
‎শুক্রবার ১৩ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
‎
‎তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে আনন্দঘন পরিবেশে ইয়ামাহা ও এসিআই মোটরসের যৌথ পথচলার ১০ বছর পূর্তি উদযাপন।

‎সিলেট নগরী থেকে ২০০ বোতল ‘ফেয়ারডিল’ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ০২:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬