সিলেট ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

‎হবিগঞ্জের আজমিরীগঞ্জে আদালতের হাজতখানা থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার রাতে তাঁকে উপজেলার শিবপাশা ইউনিয়ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তার ব্যক্তির নাম কয়েছ মিয়া (২৮)। পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে উপজেলার নোয়াগড় গ্রামে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।পরদিন শুক্রবার তাঁকে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা তিনটার দিকে কয়েছ মিয়াকে আদালতে নেওয়ার পর হাজতখানায় রাখা হয়। সেখানে থাকা অবস্থায় তিনি পালিয়ে যান। বিষয়টি জানার পর তাঁকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। পরে রাতে শিবপাশা ইউনিয়ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

‎আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, ২১ পিস ইয়াবাসহ কয়েছ মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়ার পর রাতে তাঁকে শিবপাশা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

‎জেলা কোর্ট পুলিশের ইন্সপেক্টর আফছর উদ্দিন আহমদ বলেন, আদালতের হাজতখানা থেকে একজন আসামি পালিয়ে গিয়েছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

সময় ১১:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬