সিলেট ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎

হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার

‎হবিগঞ্জের বাহুবলে সরকারি ভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার(১২সেপ্টেম্বর) সকালে উপজেলার তিতারকোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

‎আটক ব্যক্তিদের মধ্যে হেলাল মহালদার ও বিলাল মিয়ার পরিচয় জানা গেছে। হেলাল মহালদার জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক। তিনি পশ্চিম জয়পুর গ্রামের হাজি খোর্শেদ মিয়ার ছেলে। বিলাল মিয়া উপজেলার মামদনগর গ্রামের বাসিন্দা।

‎পুলিশের ভাষ্য, সরকারি নিলামে কেনা ১৭১ বস্তা জিরা একটি ট্রাকে করে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে নেওয়া হচ্ছিল। পথে তিতারকোনা এলাকায় ট্রাকটি থামিয়ে একটি পেট্রোল পাম্পের পেছনে রাখা হয়। পরে জিরার মালিক মো. ওবায়দুল্লাহর কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

‎বিষয়টি জানার পর জিরার মালিকপক্ষ বাহুবল মডেল থানায় যোগাযোগ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহালদার ও বিলাল মিয়াকে আটক করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুগলী এলাকা থেকে জিরাবোঝাই ট্রাকটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

‎বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার

হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার

সময় ০৭:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬