সিলেট ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
News Title :
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদের প্রথম কমিটি ঘোষণা, সভাপতি শাহ মুনিম, সম্পাদক এম ইয়াওর উদ্দিন। ‎ময়মনসিংহ বিভাগেই কর্মরত থাকতে খাদ্যভবনে দৌড়, আটপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইমরান মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার‎ ‎মৃত্যুর সংবাদ শুনলেই ছুটে যান সরওয়ার আলম ‎জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস‎ জামালপুরের মেলান্দহে ব্র্যাকের উদ্যোগে অতিদরিদ্রদের স্বাবলম্বী করতে কৃষি সহায়তা ও গরুর টিকাদান কর্মসূচি ‎গোলাপগঞ্জে পাহাড়ের জঙ্গলে মিলল ৪টি এয়ারগান, উদ্ধার করল র‌্যাব-৯ অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ ‎ইথারে মানসিক বিভ্রমের সংক্রমণ! সিলেটে বিরল “ফলি এ ডক্স” কেসে চিকিৎসকের আন্তর্জাতিক সাফল্য ‎সিলেটে ২০ মামলার আসামি ও সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী কাউছার গ্রেফতার

‎জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস‎

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অভিযান চালিয়ে পাথর ও বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

‎বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে জাফলং-ডাউকি ইসিএ এলাকার বাউড়ভাগ হাওড়, নন্দিরভাগ হাওড়, চা বাগান, ঝুমপাড় ও জিরো পয়েন্টে অভিযান চালানো হয়।

‎এ সময় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটর, ৫টি জেনারেটর, ৪৪টি বারকি নৌকা, ১৩টি কনভেয়ার বেল্ট, ১৫টি শ্যালো মেশিন ও ৫টি ব্যাটারি ধ্বংস করা হয়। এছাড়া আরও ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।

‎পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ পাথর-বালু উত্তোলনসহ বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

‎অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদের প্রথম কমিটি ঘোষণা, সভাপতি শাহ মুনিম, সম্পাদক এম ইয়াওর উদ্দিন।

‎জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস‎

সময় ০৭:৩৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬