সিলেট ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গোলাপগঞ্জে পাহাড়ের জঙ্গলে মিলল ৪টি এয়ারগান, উদ্ধার করল র‌্যাব-৯ অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ ‎ইথারে মানসিক বিভ্রমের সংক্রমণ! সিলেটে বিরল “ফলি এ ডক্স” কেসে চিকিৎসকের আন্তর্জাতিক সাফল্য ‎সিলেটে ২০ মামলার আসামি ও সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী কাউছার গ্রেফতার হবিগঞ্জে পুলিশের মাসিক ও কল্যাণ সভা, দীর্ঘদিনের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ‎‎ মাধবপুরে একসঙ্গে চার শিশু নিখোঁজ, তিন দিনেও সন্ধান নেই হাসপাতালের অযথা ঘোরাঘুরি: অদৃশ্য জীবাণুর ভয়ংকর ফাঁদ ‎বেগম আহমদা চৌধুরীর ইন্তেকাল। পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থী ‎মধুপুরে মাদরাসার হিসাব নিয়ে দ্বন্দ্বের জেরে পরিচালক লাঞ্ছিত‎ ‎মৌলভীবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি-আলোচনা
‎সিলেটে র‍্যাবের পৃথক অভিযান:

অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ

‎সিলেটের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৫টি স্মার্টফোন জব্দ করা হয়।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ও রাতে নগরীর কোতোয়ালী ও শাহপরাণ থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) র‍্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎র‍্যাব জানায়, মঙ্গলবার বিকেল সাড় ৩টার দিকে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে, কোতোয়ালী থানাধীন বন্দরবাজার এলাকার ‘ত্রীবেদী’ দোকানের সামনে কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। সংবাদ পেয়ে র‍্যাবের দলটি ৩.৪০ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে জুয়ায় ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল—মোঃ নান্নু আহম্মেদ (৩৮) ও মোহন ভট্টাচার্য (২৮)।

‎একই দিন রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-৯, সদর কোম্পানীর আরেকটি দল গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রঃ)থানাধীন মুরাদপুর বাজারের ‘রউফ মিয়ার চায়ের দোকান’-এ অভিযান চালায়। সেখান থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে জুয়ায় ব্যবহৃত ৩টি স্মার্টফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হল—এহিয়া আহমদ (৩০),কয়ছর মিয়া (৩৩) ও আল ইসলাম (৩৭)।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা গুগল ক্রোম (Google Chrome) ব্রাউজার ব্যবহার করে 678BD.com, 1xbet app, TK10, bk666, BA99, FB77 সহ বিভিন্ন অবৈধ ওয়েবসাইটে প্রবেশ করে নিয়মিত অনলাইন জুয়া খেলে আসছিল। জব্দকৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়া খেলার পর্যাপ্ত আলামত পাওয়া গেছে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিদের জব্দকৃত আলামতসহ সিলেটের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এমন অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোলাপগঞ্জে পাহাড়ের জঙ্গলে মিলল ৪টি এয়ারগান, উদ্ধার করল র‌্যাব-৯

‎সিলেটে র‍্যাবের পৃথক অভিযান:

অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ

সময় ০২:০১:২১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬