সিলেট ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গোলাপগঞ্জে পাহাড়ের জঙ্গলে মিলল ৪টি এয়ারগান, উদ্ধার করল র‌্যাব-৯ অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ ‎ইথারে মানসিক বিভ্রমের সংক্রমণ! সিলেটে বিরল “ফলি এ ডক্স” কেসে চিকিৎসকের আন্তর্জাতিক সাফল্য ‎সিলেটে ২০ মামলার আসামি ও সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী কাউছার গ্রেফতার হবিগঞ্জে পুলিশের মাসিক ও কল্যাণ সভা, দীর্ঘদিনের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ‎‎ মাধবপুরে একসঙ্গে চার শিশু নিখোঁজ, তিন দিনেও সন্ধান নেই হাসপাতালের অযথা ঘোরাঘুরি: অদৃশ্য জীবাণুর ভয়ংকর ফাঁদ ‎বেগম আহমদা চৌধুরীর ইন্তেকাল। পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থী ‎মধুপুরে মাদরাসার হিসাব নিয়ে দ্বন্দ্বের জেরে পরিচালক লাঞ্ছিত‎ ‎মৌলভীবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি-আলোচনা

হবিগঞ্জে পুলিশের মাসিক ও কল্যাণ সভা, দীর্ঘদিনের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ‎‎

‎হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।

‎সকাল সাড়ে নয়টার দিকে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গোয়েন্দা শাখার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

‎সভায় পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা ও কর্মপরিবেশ নিয়ে বক্তব্য দেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালনের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনা দেন।
‎কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আগস্ট মাসে জেলার বিভিন্ন থানায় নথিভুক্ত খুন, ধর্ষণ, ডাকাতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

‎সভায় দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। গুরুত্বপূর্ণ মামলার তদন্তে যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং অপরাধ নিয়ন্ত্রণে দায়িত্বশীলভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
‎সভা শেষে দায়িত্ব পালনে অবদানের জন্য কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। পাশাপাশি নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে আগস্ট মাসের শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয়।

‎সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম মনসুর মূসা, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং ও বাহুবল সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ কে এম সালিমুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোলাপগঞ্জে পাহাড়ের জঙ্গলে মিলল ৪টি এয়ারগান, উদ্ধার করল র‌্যাব-৯

হবিগঞ্জে পুলিশের মাসিক ও কল্যাণ সভা, দীর্ঘদিনের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ‎‎

সময় ০৯:৪১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬