
সু-শাসনের জন্য নাগরিক সুজন এর বানিয়াচং উপজেলা সভাপতি দেওয়ান শোয়েব রাজার মমতাময়ী মা বেগম আহমদা চৌধুরী (৮০) বার্ধক্যজনিত কারণে সোমবার ৭ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তিনি বানিয়াচং ২নং রাজবাড়ীর মরহুম দেওয়ান শ্যামায়ুন রাজার স্ত্রী।
দেওয়ান শোয়েব রাজার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বানিয়াচং মডেল প্রেসক্লাব পরিবার।
সংবাদপত্রে এক বিবৃতিতে মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু ও সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বানিয়াচং প্রতিনিধি। 
















