সিলেট ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎ক্লাসের ফাঁকে সৃজনের উচ্ছ্বাস,অগ্রণীর দেয়ালে ‘অন্বেষণ’ ‎বানিয়াচংয়ে হারিয়ে গেছে, হাজার বছরের গ্রাম বাংলার ঐতিহ্য পালকি।। বানিয়াচংয়ে সুজন সভাপতির মায়ের ইন্তেকালে মডেল প্রেসক্লাবের শোক নবীগঞ্জে ওরসের আসরে মৃত্যু, হত্যার মামলায় ২ বছর ৭ মাস পর লাশ উত্তোলন সন্ন্যাসী ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না শীর্ষ ছিনতাইকারী ‘মাছচোরা রাজীবের’, যৌথ অভিযানে গ্রেফতার সেক্সুয়াল হেডেক, স্বামী-স্ত্রী ঘনিষ্ঠ শারীরিক মেলামেশার সময় মাথাব্যথা কি ও কেনো? ‎দেওয়ান সোহেল রাজা ও দেওয়ান শোয়েব রাজার মায়ের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক। বালাগঞ্জে টিসিবির তেল খুচরা বিক্রি, ডিলার-দোকানদারকে জরিমানা আজমিরীগঞ্জে ক্লাস চলাকালে বিদ্যালয়ের মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী‎ ‎হবিগঞ্জে আগুনে পুড়ল তিন দোকান, ক্ষতি ২০ লাখ টাকা

সন্ন্যাসী ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না শীর্ষ ছিনতাইকারী ‘মাছচোরা রাজীবের’, যৌথ অভিযানে গ্রেফতার

‎সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করেও শেষ রক্ষা হলো না সিলেট নগরীর শীর্ষ ছিনতাইকারী রাজীব ওরফে ‘মাছচোরা রাজীবের’। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) যৌথ অভিযানে একটি সুইচ গিয়ার চাকুসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

‎সোমবার (৭ সেপ্টেম্বর ) বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম এবং ডিবি সিআরটি (DB CRT) স্পেশাল টিমের ইনচার্জ এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

‎এসএমপি পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত রাজীব কোতোয়ালী মডেল থানার একটি পুলিশ এসল্ট মামলার (মামলা নং- ২৪(৮)২৬) এজাহারনামীয় প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে ১টি অস্ত্র আইন, ২টি দস্যুতা এবং ১টি বিশেষ ক্ষমতা আইনসহ ৫টিরও বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে।

‎আইনের চোখ ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে সে নানা ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিল। আজ গ্রেফতারের পূর্ব মুহূর্তেও নিজেকে আড়াল করতে সে এক ‘সন্ন্যাসী’র রূপ ধারণ করেছিল। কিন্তু এসএমপির চৌকস টিমের তীক্ষ্ণ নজর এড়িয়ে সে রেহাই পায়নি। অভিযানকালে তার ব্যবহৃত একটি ধারালো সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়েছে।
‎সিলেট মহানগরীকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে পুলিশের এমন কঠোর ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ক্লাসের ফাঁকে সৃজনের উচ্ছ্বাস,অগ্রণীর দেয়ালে ‘অন্বেষণ’

সন্ন্যাসী ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না শীর্ষ ছিনতাইকারী ‘মাছচোরা রাজীবের’, যৌথ অভিযানে গ্রেফতার

সময় ১১:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬