
বানিয়াচং মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ এশা গ্যানিংগঞ্জ বাজারস্থ কার্যালয়ে সভাপতি শিব্বির আহমদ আরজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়ার সঞ্চালণায় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তাগণ মডেল প্রেসক্লাবের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সৃজনশীল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং যে কোনো মূল্যে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে গুরুত্বারূপ করেন।
এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আলমগীর, শিক্ষা বিষয়ক সম্পাদক শাব্বির আহমদ শিবলী নোমানী, দফতর সম্পাদক আনছার আলী, আইসিটি সম্পাদক আব্দুল্লাহ,নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, মিজানুর রহমান ও রাহিম উদ্দিন রিয়াজ প্রমুখ।
বানিয়াচং প্রতিনিধি 
















