সিলেট ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ওসির অভিনব কৌশলে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আলোচিত আসামি আসির আটক ‎রোগীসেবায় মানবিক উদ্যোগ, জামালপুর জেনারেল হাসপাতালে দোস্ত এইডের হুইলচেয়ার উপহার পুলিশের হাতকড়া নিয়ে পলায়ন,নতুন মামলায় আসামী ১৪ জন, হাতকড়া উদ্ধার। শান্তিগঞ্জে বিকেএমের মাসিক নির্বাহী বৈঠক, প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেয়ার আহবান মাধবপুরে অসামাজিক কার্যকলাপে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০ নারী-পুরুষ শ্রমিক আন্দোলন নেত্রী গীতা কানু গ্রেপ্তার! চা বাগান গুলোতে চাপা উত্তেজনা ‎সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল জব্দ। কানাইঘাটে তরুণীকে ১০ দিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেপ্তার ১ টাঙ্গাইলের গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র বাহুবল আহত অন্তত ৫০

ওসির অভিনব কৌশলে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আলোচিত আসামি আসির আটক

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ স্বজনদের সহায়তায় ছিনিয়ে নেওয়া একাধিক মামলার পলাতক আসামি আসির মিয়া (৩০) অবশেষে সুনামগঞ্জ শহর থেকে আটক হয়েছেন।

‎বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করে পুলিশ। সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান, এএসআই খাদেম, এএসআই রোশনসহ গোয়েন্দা শাখার সদস্যরা এবং সদর থানার এসআই জহির হোসেন অভিযানে অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ, পিপিএম।

‎আটক আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামুদরতপি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

‎এর আগে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার পর আসির মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিষয়টি প্রচার করেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

‎পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা তথ্য ও কৌশলগত তৎপরতার মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে সুনামগঞ্জ শহর থেকে আটক করা সম্ভব হয়।

‎আসির মিয়াকে আটকের পর বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওসির অভিনব কৌশলে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আলোচিত আসামি আসির আটক

ওসির অভিনব কৌশলে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আলোচিত আসামি আসির আটক

সময় ১০:৫০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬