সিলেট ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা, জরিমানা আদায় ২০ হাজার টাকা

মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন।

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রোববার (৩০ আগস্ট) বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ৮ম ও ১০ম শ্রেণির ম্যাচ অমীমাংসিত থাকায় ট্রাইবেকারে গড়ায়। শেষ পর্যন্ত ১০ম শ্রেণিকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৮ম শ্রেণির ফুটবল একাদশ।
‎
‎খেলা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল আলিম। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন ও যুবনেতা কুরবান আলী।
‎
‎বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মো. আব্দুস শহিদ ও মো. রমজান আলী। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
‎
‎পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। ফাইনাল ম্যাচ দেখতে বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার

মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন।

সময় ০৪:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬