সিলেট ০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা, জরিমানা আদায় ২০ হাজার টাকা

‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

মাদক, চুরি, ডাকাতি ও সামাজিক অপরাধ দূরীকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জের লাখাই থানা পুলিশের উদ্যোগে এক উঠান বৈঠক ও পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় ৩নং মুড়িয়াউক ইউনিয়নের ৫নং ধর্মপুর ওয়ার্ডের ধর্মপুর চক বাজারে এ বৈঠকের আয়োজন করা হয়।
‎
‎লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য, লাখাই উপজেলা বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী তাজুল ইসলাম মোল্লা (তাজ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লাখাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান সাচ্চু, ৩নং মুড়িয়াউক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. শফিকুর রহমান, লাখাই উপজেলা মহিলা দলের সভাপতি পান্না বেগম, লাখাই উপজেলা বিএনপির সদস্য বকুল মিয়া, লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো. নাজিম, সামছুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
‎
‎উঠান বৈঠকে বক্তারা সমাজ থেকে মদ, গাঁজা, ইয়াবা, চুরি-ডাকাতি, ইভটিজিং এবং বখাটেদের অশালীন চলাফেরা রোধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
‎
‎সভাপতির বক্তব্যে ওসি শরীফ আহমেদ বলেন,
‎অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। অসামাজিক কার্যকলাপ ও মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজকে অপরাধমুক্ত করতে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।
‎
‎তিনি আরও আশ্বাস দিয়ে বলেন,আমি দায়িত্বে থাকাকালীন সাধারণ মানুষের জন্য থানার দরজা সবসময় খোলা থাকবে। আপনারা নির্বিঘ্নে অপরাধ ও অপরাধীদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। আপনার দেওয়া তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে এবং অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
‎সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ সদস্য এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার

‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

সময় ০৮:১৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬