সিলেট ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

নবীগঞ্জে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রাণ গেল স্কুলের দুই কর্মচারীর

‎হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি বিদ্যালয়ের দুই কর্মচারী নিহত হয়েছেন। শনিবার(২৯ আগস্ট) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত ব্যক্তিরা হলেন ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুম পারভেজ এবং দপ্তরী শামীম রেজা।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১টা ৪০ মিনিটের দিকে মাসুম পারভেজ ও শামীম রেজা মোটরসাইকেলে করে পানিউমদা এলাকার দিকে যাচ্ছিলেন। নলসুজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন ডিআই পিকআপ তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

‎
‎এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে মাসুম পারভেজের মৃত্যু হয়। গুরুতর আহত শামীম রেজাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।
‎
‎মাসুম পারভেজ নেত্রকোনার আটপাড়া উপজেলার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে। শামীম রেজা নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে।
‎শেরপুর হাইওয়ে থানা-পুলিশ দুর্ঘটনার পর পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তিদের সুরতহাল প্রতিবেদনও প্রস্তুত করা হয়েছে।
‎
‎শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ ও মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

নবীগঞ্জে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রাণ গেল স্কুলের দুই কর্মচারীর

সময় ০৯:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬