সিলেট ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

‎সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৩১ বস্তা ভারতীয় জিরা ও একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চোরাচালান মামলা করা হয়েছে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে এসআই মো. মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার এলাকা থেকে সিলেটের দিকে নৌকাযোগে ভারতীয় জিরা পাচারের খবর পায়। পরে সরকারি স্পিডবোট নিয়ে পুলিশ নৌকাটিকে ধাওয়া করলে চোরাকারবারিরা নৌকা ও মালামাল ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
‎
‎পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৯৩০ কেজি (৩১ বস্তা) ভারতীয় জিরা ও ২৫ অশ্বক্ষমতার ইঞ্জিনসহ প্রায় ৪৫ ফুট দীর্ঘ কাঠের বারকি নৌকা জব্দ করা হয়। জব্দ জিরার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।
‎
‎গোয়াইনঘাট থানার ওসি মো.ওমর ফারুক বলেন, চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতকদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

সময় ০৬:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬