সিলেট ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
News Title :
‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিলেটের সন্তান হুমায়ুন কবির‎ ‎সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন বাহুবলের যুবক! নাম রাখলেন হাফিজুর রহমান ‎সিলেটে ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপন‎মৌলবি আবদুল করিম মুসলিম জাগরণের অন্যতম পথিকৃৎ : ভিসি প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক ‎কুয়েতে ৭০ বছরের বেশি বয়সী কর্মীদের চাকরি ছাড়ার নির্দেশ শ্রম মন্ত্রণালয়ের! জামালপুর অর্থনৈতিক অঞ্চলে গ্রামের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ‎চ্যানেল আই ‘সবুজ সুরের সন্ধানে’র গ্র্যান্ড ফিনালেতে বানিয়াচংয়ের সুমন, বিজয়ের প্রত্যাশা ‎হবিগঞ্জে সিনিয়র-জুনিয়র বিরোধে উত্তপ্ত মেডিকেল কলেজের হোস্টেল, আহত ১৫ হবিগঞ্জে সাতছড়ির জঙ্গলে মাটির নিচে মিলল ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি‎ শান্তিগঞ্জে জাতীয় পার্টি নেতা আনোয়ার বেগ আর নেই, জানাযা সম্পপ্নন

‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিলেটের সন্তান হুমায়ুন কবির‎

‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলার হরিশপুর গ্রামের কৃতী সন্তান হুমায়ুন কবির। শুক্রবার সন্ধ্যায় গণভবনে রাষ্ট্রপতির নিকট তিনি আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করেন।

‎এর আগে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার সেই দায়িত্ব থেকে সরাসরি তাকে প্রতিমন্ত্রীর পদে উন্নীত করা হলো।

‎সিলেটে জন্ম গ্রহণ করলেও শৈশবেই পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান হুমায়ুন কবির। সেখানে লন্ডনের মেয়রের দপ্তর, লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয় এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিপরিষদ বিভাগে গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মেয়াদে বিচার মন্ত্রণালয়ে (Ministry of Justice) একাধিক মন্ত্রী ও বিশেষ উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি হিসেবেও তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

‎দীর্ঘদিন লন্ডনে অবস্থানকালে বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল ও কূটনৈতিক যোগাযোগের প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন হুমায়ুন কবির। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন সহচর হিসেবে পরিচিত। ২০২৫ সালের ২২ অক্টোবর তিনি বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে নিযুক্ত হন। এছাড়াও তিনি সিলেট-২ আসন থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

‎শিক্ষাজীবনে অত্যন্ত উজ্জ্বল মেধার স্বাক্ষর রেখেছেন হুমায়ুন কবির। তিনি বিখ্যাত লন্ডন স্কুল অব ইকোনমিক্স (LSE), কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং লিডস ল স্কুল থেকে তিনটি পৃথক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি মর্যাদাপূর্ণ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ‘জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম’ সম্পন্ন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিলেটের সন্তান হুমায়ুন কবির‎

‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিলেটের সন্তান হুমায়ুন কবির‎

সময় ০৯:১৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬