সিলেট ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
News Title :
‎সিলেট–ঢাকা মহাসড়কে যান চলাচলে বাধা; স্থানীয়দের ক্ষোভ ‎সারাদেশে কওমী মাদ্রাসায় ভর্তি শুরু: ভর্তি,পরিক্ষা পদ্ধতির উন্নয়নসহ নানান বিষয়ে কিছু পরামর্শ – ‎ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন- এমপি মিলন ‎বানিয়াচংয়ে সর্দারের ছেলের সাথে কিশোরী মেয়ের পলায়ন,উদ্ধারে মরিয়া পুলিশ। ‎অপরাধ নিয়ন্ত্রণে ডিবি (উত্তর/দক্ষিণ), টাঙ্গাইলের বিশেষ অভিযান জোরদার‎ ‎আখানগীরীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, অস্ত্র ও প্রাইভেটকার জব্দ ‎মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ‎সিলেটে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করলো কোতোয়ালি মডেল থানা পুলিশ ‎আজমিরীগঞ্জে নিখোঁজের দুইদিন পর নদী থেকে কিশোরীর মরদেহ উদ্ধার‎ ‎‎জালালাবাদে পুলিশের বড় অভিযান: দুই ভাই গ্রেফতার, ইয়াবা-মদসহ বিপুল মাদক উদ্ধার

‎মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (১ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে মনতলা রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

‎রেলওয়ে সূত্র ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেটগামী তেলবাহী ট্রেনটি চলন্ত অবস্থায় হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির একাধিক বগি রেললাইন থেকে ছিটকে পড়ে এবং কয়েকটি বগি পাশের জমিতে গিয়ে পড়ে। দুর্ঘটনার পর রেললাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‎নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া বলেন, সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।

‎তিনি জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে রাত পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎এদিকে, দুর্ঘটনার কারণে সিলেট অভিমুখী রেল চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীরা আটকা পড়েছেন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
‎দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেট–ঢাকা মহাসড়কে যান চলাচলে বাধা; স্থানীয়দের ক্ষোভ

‎মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সময় ০১:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬