সিলেট ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
News Title :
‎‎জালালাবাদে পুলিশের বড় অভিযান: দুই ভাই গ্রেফতার, ইয়াবা-মদসহ বিপুল মাদক উদ্ধার ‎নাগরপুরে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ ‎অবৈধ জ্বালানি মজুদ ও লাইসেন্সবিহীন গাড়ির দায়ে জরিমানা ঘাটাইলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জরিমানা ও মোটরসাইকেল জব্দ‎ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন আহমেদ আলী মুকিব ‎স্মৃতির ক্যানভাসে এনাম স্যার: এক বহুমুখী নক্ষত্রের মহাপ্রয়াণ ‎চাল চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর ইউপি সদস্যের হামলা নবীগঞ্জে বজ্রপাতে ১জনের মৃত্যু,আহত ৩ ‎বানিয়াচংয়ে মসজিদের ১২০০ টাকার হিসাব নিয়ে সংঘর্ষ: চিকিৎসাধীন কিশোরী সানজিদার মৃত্যু

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন আহমেদ আলী মুকিব

আহমেদ মুকিব আব্দুল্লাহ কে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

‎হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব।

‎বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে থাকা আবুল হাসনাত মোহাম্মদ আরেফিনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

‎দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুনকৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী সজিব আহমেদ এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাসিম হাসান উপস্থিত ছিলেন।

‎দায়িত্ব গ্রহণ শেষে আহমেদ আলী মুকিব বলেন, জেলা পরিষদের মাধ্যমে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে তিনি কাজ করবেন। এ ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

‎এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে আহমেদ আলী মুকিবকে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিনে সরকার সারাদেশের আরও ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয়।

‎আহমেদ আলী মুকিব বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎‎জালালাবাদে পুলিশের বড় অভিযান: দুই ভাই গ্রেফতার, ইয়াবা-মদসহ বিপুল মাদক উদ্ধার

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন আহমেদ আলী মুকিব

সময় ০৮:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬