সিলেট ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
News Title :
সময়চিত্র পত্রিকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শিশুদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন‎ ধনবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত: বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা‎ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ‎পিটিসি টাঙ্গাইল টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি‎ ‎বানিয়াচংয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে এক নারী নিহত সহ আহত অর্ধশতাধিক ঈদের আনন্দ বিষাদে রূপান্তর: ২০১ গম্বুজ মসজিদ দেখতে গিয়ে প্রাণ গেল শিশুর লাখাইয়ে বিএনপির ঈদপূর্নমিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠিত।‎

‎বানিয়াচংয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে এক নারী নিহত সহ আহত অর্ধশতাধিক

ছবি- প্রতীকী

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে আখলিমা বেগম(৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এবং উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এছাড়াও বাড়িতে দেওয়া আগুন এবং ব্যবসা প্রতিষ্ঠান করা হয়েছে ভাংচুর।
‎২৫ মার্চ (বুধবার)রাতে বানিয়াচং উপজেলার ৮নং খাগাওড়া ইউনিয়নের গুণই গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে। নিহত আখলিমা বেগম একই গ্রামের মৃত জবান উল্লার স্ত্রী।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, গুণই গ্রামের সালেহ আহমদ মেম্বার ও কামরুল ইসলাম চৌধুরীর গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে উভয় পক্ষের লোকজন টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষ সহ অন্তত ৫০ জনের মতো আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় সালেহ আহমদের পক্ষের আখলিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
‎আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে,সংঘর্ষের সময় গুণই সিএনজি স্ট্যান্ড এলাকায় থাকা তিনটি দোকান ভাঙচুর করা হয় ও এক‌টি বাড়ি‌তে আগুন দেয়া হয় বলে জানাগেছে।
‎খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)
‎শরীফ আহমেদ বলেন,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল।
‎এরই জেরে এ সংঘর্ষ হয়।
‎ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সময়চিত্র পত্রিকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

‎বানিয়াচংয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে এক নারী নিহত সহ আহত অর্ধশতাধিক

সময় ১০:১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬