সিলেট ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
News Title :
‎শায়েস্তাগঞ্জে পৌরসভার নামে চাঁদাবাজি: আফিল মিয়াকে আটক করল সেনাবাহিনী ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত‎ ‎নবীগঞ্জে শাশুড়ি শ্বাসরোধে হত্যা:১২ ঘণ্টার মধ্যে পুত্রবধূ গ্রেপ্তার‎ ‎ইফতার মাহফিলে উত্তেজনা চেয়ারম্যানের প্রাইভেটকারে আগুন! মহা বারুণী যোগে পণতীর্থে লক্ষাধিক পুণ্যার্থীর ঢল, যাদুকাটা নদীতে পুণ্যস্নান ‎ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় ইকবাল চৌধুরী বানিয়াচংয়ে মার্কাজ জামে মসজিদে বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎নবীগঞ্জে সিলেট কল্যাণ সমিতির উদ্যোগে ৫৫ দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ ৬ শতাধিক সুবিধা বঞ্চিত শিশু-কিশোরকে ঈদের নতুন কাপড় দিলো তারুণ্য সোসাইটি হবিগঞ্জ

‎শায়েস্তাগঞ্জে পৌরসভার নামে চাঁদাবাজি: আফিল মিয়াকে আটক করল সেনাবাহিনী

সেনাবাহিনীর হাতে আটককৃত চাদাবাজ আফিল মিয়া

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার নাম ব্যবহার করে পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা দাবির অভিযোগে আফিল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আফিল মিয়া দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ এলাকায় পৌরসভার দোহাই দিয়ে বিভিন্ন পরিবহন চালকদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করে আসছিলেন। মঙ্গলবার এক ট্রাক চালকের কাছে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে আফিল মিয়া ক্ষিপ্ত হয়ে ওই চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

‎চাঁদাবাজির এই দৃশ্য এবং চালককে লাঞ্ছিত করার বিষয়টি উপস্থিত সাধারণ মানুষের নজরে আসে। একপর্যায়ে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

‎বিষয়টি নজরে আসার পরপরই হবিগঞ্জ সেনা ক্যাম্পের একটি দল দ্রুত অভিযানে নামে। ক্যাপ্টেন রাকিনের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে অভিযুক্ত আফিল মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

‎আফিল মিয়া আটক হওয়ার খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এমন চাঁদাবাজ চক্রের কারণে সাধারণ চালক ও ব্যবসায়ীরা অতিষ্ঠ। তারা এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর ও নিয়মিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শায়েস্তাগঞ্জে পৌরসভার নামে চাঁদাবাজি: আফিল মিয়াকে আটক করল সেনাবাহিনী

‎শায়েস্তাগঞ্জে পৌরসভার নামে চাঁদাবাজি: আফিল মিয়াকে আটক করল সেনাবাহিনী

সময় ০৪:১৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬