
আজ ১০ মার্চ (মঙ্গলবার) পুলিশ সুপারের কার্যালয় হবিগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জ জেলার পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন।
সভায় ঈদকে সামনে রেখে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানজট নিরসন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেস বিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ সুপার পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলা এবং যাত্রীদের সাথে মানবিক আচরণ করার আহ্বান জানান।
এ সময় মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের সাথে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস প্রদান করেন।
হবিগঞ্জ জেলা পুলিশ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বদ্ধপরিকর।
এ সময় হবিগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলার পরিবহন মালিক-শ্রমিক সমিতির বিভিন্ন পদবীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
হবিগঞ্জ প্রতিনিধি 


















