সিলেট ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
News Title :
‎র‍্যাব ও বিআরটিএ-র যৌথ অভিযানে ৯ গাড়ির মালিককে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পরিবহন মালিক-শ্রমিক ও পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত ‎টাঙ্গাইলের সাবালিয়ায় আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু চাঞ্চল্য লাখাই প্রেসক্লাব এর কমিটি পুনঃ গঠন।‎সভাপতি বাহার উদ্দিন, সম্পাদক বিল্লাল আহমেদ ‎সিলেটে র‍্যাবের চিরুনি অভিযান: এক রাতেই ১৬ ছিনতাইকারী গ্রেফতার ‎সিলেটে র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা ‎ঘাটাইলে প্রাইভেটকার চুরি মামলার সন্দেহভাজন গ্রেফতার দিরাইয়ে বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ ৬১৭ পরিবারের মুখে হাসি ‎অটো পাসের দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জনভোগান্তি ‎সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার: ২ ভিকটিম উদ্ধার

‎টাঙ্গাইলের সাবালিয়ায় আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু চাঞ্চল্য

ছবি- প্রতীকী।

‎টাঙ্গাইলের সাবালিয়া এলাকায় অবস্থিত শহীদ ক্যাডেট একাডেমিক আবাসিকে নবম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎মঙ্গলবার (১০ মার্চ) সকালে প্রতিষ্ঠানটির আবাসিক ভবনের একটি বেডের নিচ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎ঘটনার পরপরই বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে অভিযোগ উঠেছে ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটির অধিকাংশ শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিরা ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। এতে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
‎স্থানীয়রা জানান, কীভাবে এবং কোন পরিস্থিতিতে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

‎ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে। শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
‎এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎র‍্যাব ও বিআরটিএ-র যৌথ অভিযানে ৯ গাড়ির মালিককে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

‎টাঙ্গাইলের সাবালিয়ায় আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু চাঞ্চল্য

সময় ০৭:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬