সিলেট ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
News Title :
সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে র‍্যাবের মোবাইল কোর্ট: ৪ লক্ষাধিক টাকা জরিমানা ‎মাধবপুরে গ্যাস কোম্পানির কোয়ার্টারে অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যু‎ জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়নে সকলের সহযোগিতা চাই: কয়ছর ‎লাখাই প্রেসক্লাব এর পূনগঠন কল্পে আলোচনা সভা, ইফতার মাহফিল অনুষ্ঠিত। ‎​জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে শ্যালো মেশিন ধ্বংস, জড়িতরা পলাতক‎ হবিগঞ্জে আলোচিত মুহিবুর হত্যা মামলার তিন বছর পর মূল আসামি ফজল গ্রেপ্তার ‎​উন্মুক্ত হলো আমতলা-বৈল্যা সড়ক, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে মানবিকতা ॥ অসুস্থ মাওলানা বাসিত আজাদের শয্যাপাশে ডা. জীবন ‎প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত। ‎বানিয়াচংয়ে এনসিপির জাঁকজমক‎প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল

সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে র‍্যাবের মোবাইল কোর্ট: ৪ লক্ষাধিক টাকা জরিমানা

‎সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। আজ ১ মার্চ ২০২৬ তারিখে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানের মালিককে সর্বমোট ৪ লক্ষ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

‎সিলেট সদর কোম্পানি ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘মেসার্স মুন বাণিজ্যলয়’কে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী ১০হাজার টাকা জরিমানা করা হয়।

‎ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রাপ্তরা হল,কাদির মিয়া (মেডিক্যাল ও ডায়াগনস্টিক সেন্টার) ৫০ হাজার টাকা, সজিব হাসান (হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার): ১ লক্ষ টাকা, সেলিম (সেন্টার এন্ড জেনারেল হাসপাতাল): ২০ হাজার টাকা, আজিজুল হক বাদল (হসপিটাল অব টোটাল হেলথ কেয়ার) ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

‎শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত অভিযানে রণবীর সেন, মো. আনোয়ার মিয়া, স্বপন কুমার, উদ্দিন, শান্ত ও জসিম মিয়াসহ বিভিন্ন ব্যক্তিকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

‎র‍্যাব জানায়, ভোক্তাদের অধিকার রক্ষা এবং অসাধু ব্যবসায়ীদের দমনে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে র‍্যাবের মোবাইল কোর্ট: ৪ লক্ষাধিক টাকা জরিমানা

সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে র‍্যাবের মোবাইল কোর্ট: ৪ লক্ষাধিক টাকা জরিমানা

সময় ১১:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬