সিলেট ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে র‍্যাবের মোবাইল কোর্ট: ৪ লক্ষাধিক টাকা জরিমানা

‎সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। আজ ১ মার্চ ২০২৬ তারিখে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানের মালিককে সর্বমোট ৪ লক্ষ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

‎সিলেট সদর কোম্পানি ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘মেসার্স মুন বাণিজ্যলয়’কে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী ১০হাজার টাকা জরিমানা করা হয়।

‎ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রাপ্তরা হল,কাদির মিয়া (মেডিক্যাল ও ডায়াগনস্টিক সেন্টার) ৫০ হাজার টাকা, সজিব হাসান (হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার): ১ লক্ষ টাকা, সেলিম (সেন্টার এন্ড জেনারেল হাসপাতাল): ২০ হাজার টাকা, আজিজুল হক বাদল (হসপিটাল অব টোটাল হেলথ কেয়ার) ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

‎শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত অভিযানে রণবীর সেন, মো. আনোয়ার মিয়া, স্বপন কুমার, উদ্দিন, শান্ত ও জসিম মিয়াসহ বিভিন্ন ব্যক্তিকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

‎র‍্যাব জানায়, ভোক্তাদের অধিকার রক্ষা এবং অসাধু ব্যবসায়ীদের দমনে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে র‍্যাবের মোবাইল কোর্ট: ৪ লক্ষাধিক টাকা জরিমানা

সময় ১১:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬