সিলেট ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎​জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে শ্যালো মেশিন ধ্বংস, জড়িতরা পলাতক‎

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি শ্যালো মেশিন ধ্বংস করা হলেও সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

‎১ মার্চ  (রবিবার) বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।
‎প্রথম দফায় উপজেলার মোকাবাড়ী আলুবাগান এলাকায় অবৈধভাবে গর্ত করে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি শ্যলো মেশিন জব্দ করে ধ্বংস করা হলেও কাউকে হাতে নাতে আটক করা সম্ভব হয়নি।
‎পরবর্তীতে রুপচেং এলাকায় বড়গাং নদীতে ফসলি জমি বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন। তবে এখানেও কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
‎সবশেষে জৈন্তাপুর সদর স্টেশন বাজার এলাকায় পবিত্র রমজান মাসে নিত্যপন্যের দ্রব্য দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়েছে।
‎এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

‎অভিযান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপস্থিত ছিল।
‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎​জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে শ্যালো মেশিন ধ্বংস, জড়িতরা পলাতক‎

সময় ০৬:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬