সিলেট ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

টাঙ্গাইল-১ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা‎

‎ত্রয়োদশ জাতীয় নির্বাচনী আজ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের ৩ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ভোটার তালিকায় ত্রুটিসহ বিভিন্ন কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
‎বাতিল হওয়া প্রার্থীরা হলেন, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ।

‎নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৫ জন প্রার্থী।

‎আজ চলমান যাচাই-বাছাই প্রক্রিয়ায় টাঙ্গাইল-১ আসনের উল্লিখিত তিন প্রার্থীর দাখিলকৃত ভোটার তালিকায় ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। জেলা নির্বাচন অফিস জানিয়েছে, টাঙ্গাইলের বাকি আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। তবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

টাঙ্গাইল-১ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা‎

সময় ০২:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬