সিলেট ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানপন্থী শক্তিসমূহের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

‎টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানপন্থী শক্তিসমূহের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে বক্তারা প্রধানত তিনটি বিষয়ে তাদের তীব্র প্রতিবাদ ও দাবি জানান শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা। প্রথিতযশা সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চলমান নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ।

‎বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বীথির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

‎ বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলারসংগঠক তুষার আহমেদ,টাঙ্গাইল এনসিপি সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল,দুর্জয় হোড় শুভ আহ্বায়ক, টাঙ্গাইল জেলা ছাত্রদল। আলামিন, আহ্বায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল।

‎সংহতি সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করতে একটি চক্র নানামুখী ষড়যন্ত্র করছে। বিশেষ করে গণমাধ্যমের ওপর হামলা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে যেকোনো মূল্যে দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

‎নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও নৈরাজ্য বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানপন্থী শক্তিসমূহের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

সময় ১১:২৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫