সিলেট ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রায় ২০‎ জন আহত!

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের মাখনিয়া গ্রামে পূর্ব বিরোধ ও বিএনপি’র প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

‎শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপি সমর্থক আকবর মিয়া এবং একই দলের আরেক সমর্থক মোর্শেদ মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়।

‎সংঘর্ষে উভয় পক্ষের বহু লোক আহত হন। আহতদের প্রাথমিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

‎এলাকাবাসীর তথ্যমতে, পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং এলাকায় উত্তেজনা প্রশমনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে যাতে নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজ়ানুর-এর সাথে মুঠোফোন ও সরকারি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রায় ২০‎ জন আহত!

সময় ০৭:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫