সিলেট ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎

‎বিআরটিএ পরিদর্শককে বরখাস্তের নির্দেশ: হবিগঞ্জ গণশুনানিতে দুদক চেয়ারম্যান‎

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন হবিগঞ্জে অনুষ্ঠিত এক গণশুনানিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) হবিগঞ্জের সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দুদকের জেলা সমন্বিত কার্যালয় আয়োজিত গণশুনানিতে এক ট্রাকচালকের অভিযোগের ভিত্তিতে তিনি এই তাৎক্ষণিক নির্দেশ দেন।

‎গণশুনানিতে হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান এলাকার ট্রাকচালক নোমান মিয়া সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে চার হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তোলেন। নোমান জানান, গত রোববার তিনি নির্ধারিত ফি পরিশোধ করে ফিটনেস টোকেন নিতে গেলে আশরাফুল ইসলাম দিনভর তাকে ঘোরানোর পর প্রকাশ্যে ঘুষ দাবি করেন।

‎ট্রাকচালক নোমানের অভিযোগ শোনার পর দুদক চেয়ারম্যান উপস্থিত বিআরটিএর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে অভিযোগের সত্যতা যাচাই করেন। এরপর তিনি নির্দেশ দেন, দ্রুততম সময়ে সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

‎উল্লেখ্য, একদিন আগে সিলেটে অনুষ্ঠিত গণশুনানিতেও দুদক চেয়ারম্যান একই ধরনের কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। সেখানে তিনি ওসমানী মেডিকেল কলেজের এক লাইব্রেরিয়ানকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন।

‎হবিগঞ্জে এই গণশুনানিকে ঘিরে ব্যাপক জন-উৎসাহ দেখা যায়। গণশুনানির আগে জেলায় দুদকের ১০টি বুথ স্থাপন করা হলে প্রায় দুইশ অভিযোগ জমা পড়ে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগই ছিল রেলওয়ে হাসপাতাল, নির্বাচন, রেজিস্ট্রি, বিআরটিএ, পাসপোর্ট অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরকে ঘিরে।

‎একই তফসিলভুক্ত অভিযোগ বাতিল করে মোট ৮০টি অভিযোগের প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

‎বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও সচিব মোহাম্মদ খালেদ রহীম। হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

‎বিআরটিএ পরিদর্শককে বরখাস্তের নির্দেশ: হবিগঞ্জ গণশুনানিতে দুদক চেয়ারম্যান‎

সময় ০৫:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫