সিলেট ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎

‎হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৫টি ট্রাক জব্দ – উদ্ধার সাড়ে পাঁচ কোটি টাকার চোরাই মালামাল

‎সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান ও মাদক প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামালসহ পাঁচটি ট্রাক জব্দ করা হয়েছে।

‎জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় জিরা, কসমেটিকস, ব্লেড, চকলেটসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য।

‎বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে চুনারুঘাট ও সাতছড়ি রোড হয়ে ট্রাকযোগে চোরাই পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে গত ২০ নভেম্বর মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে দিন-রাত টানা অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযান চলাকালে সন্দেহভাজন কয়েকটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে দেখা যায়, পাথর, বালি ও ইটের টুকরো দিয়ে পণ্যের ওপরকার অংশ ঢেকে অভিনব কায়দায় নিচে চোরাই মালামাল আড়াল করা হয়েছিল। পরে বিজিবি তাৎক্ষণিকভাবে ৫টি ট্রাক ও একটি পিকআপসহ সকল পণ্য জব্দ করে।

‎এ বিষয়ে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,সীমান্ত সুরক্ষা বজায় রাখার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। প্রতিটি সফল অভিযান জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখছে।

‎তিনি আরও জানান, জব্দকৃত পণ্য আইনগত প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি চোরাচালানী চক্র শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

‎সীমান্তবর্তী এলাকাবাসীকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

‎হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৫টি ট্রাক জব্দ – উদ্ধার সাড়ে পাঁচ কোটি টাকার চোরাই মালামাল

সময় ১০:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫