সিলেট ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎

‎সিলেটে ১৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ গরু-মহিষ ও চোরাই মালামাল জব্দ‎

‎সিলেটের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ গরু, মহিষ এবং অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজারমূল্য ৩৫ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা।

‎জৈন্তাপুরে ১৫ গরু, ৪ মহিষ ও পিকআপ জব্দ
‎১৯ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সদরের একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলায় অভিযান চালায়।
‎সীমান্তের শূন্য লাইন থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফেরিঘাট এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ১৫টি ভারতীয় গরু, ৪টি মহিষ ও অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করে। জব্দকৃত গরু, মহিষ ও পিকআপের আনুমানিক সিজারমূল্য ৩৪ লক্ষ টাকা।

‎অপর এক অভিযানে গত ২৪ ঘণ্টায় কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপি (বর্ডার আউটপোস্ট)-এর একটি আভিযানিক টহলদল কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৩০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৫০ কেজি চিনি এবং ১টি ভারতীয় মোটরসাইকেল জব্দ করা হয়।
‎এই জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ১ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা।
‎বিজিবি সূত্রে আরও জানা যায়, উভয় অভিযানের মাধ্যমে জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য ৩৫ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

‎সিলেটে ১৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ গরু-মহিষ ও চোরাই মালামাল জব্দ‎

সময় ০৩:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫