সিলেট ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
News Title :
‎ওসমানীনগরে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি সাকিব গ্রেফতার; র‍্যাবের ঝটিকা অভিযান ‎সিলেটের গোয়াইনঘাটে ২৬ বোতল ইসকফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার‎ ‎মাধবপুরের শাহপুরে রাস্তা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪ ‎মাধবপুরে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা ‎টাঙ্গাইলে নদী উদ্ধার প্রকল্প নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে হুমকি ও অপপ্রচার ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা। সিলেটে গোয়াইনঘাটে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি ফরিদ মিয়া র‍্যাবের হাতে গ্রেফতার দক্ষিণ সুরমায় ৫ লক্ষ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২, কাভার্ডভ্যান জব্দ ‎ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেফতার,‎ স্বামী পলাতক! ‎​মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতি পণ্ড: সর্দার রুবেলসহ গ্রেফতার ৩, অস্ত্র ও গুলি উদ্ধার

‎জৈন্তাপুরে বিজিবির গুলিতে নিহত ১:‎পাল্টাপাল্টি অভিযোগে মিশ্র প্রতিক্রিয়া

বিজিবি’র গুলিতে নিহত আলমাস মিয়া

‎সিলেটের জৈন্তাপুর উপজেলায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
‎আজ ২২ অক্টোবর বুধবার আনুমানিক সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলমাস মিয়া (৩৫)

‎বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীনস্থ সুরাইঘাট বিওপি’র একটি টহলদল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছিল।

‎অভিযান চলাকালে বিজিবি টহলদল একটি অবৈধ পণ্যবাহী পিকআপ আটক করলে অজ্ঞাতনামা একদল সশস্ত্র চোরাকারবারী দেশীয় ধারালো অস্ত্র (দা, বল্লম), লাঠি ও সোটাসহ টহলদলের উপর আকস্মিকভাবে হামলা চালায় এবং আটককৃত মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

‎চোরাকারবারীদের ধারালো অস্ত্রের আঘাতে একজন বিজিবি সদস্য মারাত্মকভাবে আহত হন, যিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। সরকারী সম্পদ ও নিজেদের জীবন রক্ষার্থে বিজিবি সদস্যরা কয়েক রাউন্ড ফায়ার করলে ঘটনাস্থলেই একজন নিহত হন।

‎এ ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি পণ্যবাহী পিকআপ ও মালামাল জব্দ করেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমাস মিয়া (৩৫) জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের বাসিন্দা শরীফ উদ্দিনের ছেলে।এবং পেশায় সে একজন কৃষক।
‎স্থানীয়দের অভিযোগ, কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন।
‎আহত অবস্থায় আলমাসকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

‎খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্টমর্টামের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
‎এ ঘটনা নিয়ে এলাকায় বিজিবি ও স্থানীয়দের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ফলে একটি মিশ্র প্রতিক্রিয়া এবং থমথমে অবস্থা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ওসমানীনগরে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি সাকিব গ্রেফতার; র‍্যাবের ঝটিকা অভিযান

‎জৈন্তাপুরে বিজিবির গুলিতে নিহত ১:‎পাল্টাপাল্টি অভিযোগে মিশ্র প্রতিক্রিয়া

সময় ০৮:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫