সিলেট ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
বানিয়াচংয়ে পাঁচ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগে বদলাচ্ছে এলাকা‎ বড়লেখায় মাত্র ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির‎ কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা
‎পরিবারের দাবি এটা পরিকল্পিত হত্যা!

‎বানিয়াচংয়ে নিখোঁজের ১দিন পর খালে মিলল মাদ্রাসার ছাত্রের লাশ

নিহত শিশু মঈনুল হোসেন এর (ফাইল ছবি)

‎

‎
‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নিখোঁজের ২৪ ঘন্টা পর একটি খালের জল থেকে নারী পোষাক পরিহিত মাদ্রাসা ছাত্র মঈনুল হাসান (১২) মরদেহ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ।
‎এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
‎
‎ঘটনাটি ঘটেছে বানিয়াচং সদরের ৩নং দক্ষিণ পুর্ব ইউনিয়নের দোয়াখানী এলাকায়। জানা যায়, বানিয়াচং দোয়াখানী দারুস সালাম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোঃ মইনুল হাসান গত মঙ্গলবার দুপুরের পর থেকে নিখোঁজ হয়।
‎
‎দুপুরের খাবার খেতে প্রতিদিন মাদ্রাসা থেকে বাড়ী যেত মইনুল ওই দিন খাবার খেতে বাড়ীতে না যাওয়ায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাখোজি করেও কোথাও না পেয়ে এলাকায় মাইকিং করে নিখোজের সংবাদটি প্রচার করে মইনুলের পরিবার।
‎
‎বুধবার সকাল অনুমানিক সাড়ে নয়টার দিকে দোয়াখানী মহল্লার একটি খালে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় পথচারীরা। বিষয়টি এলাকায় চাউর হলে নিখোঁজ মাদ্রাসার ছাত্র মইনুলের বাবা আতিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে দেখতে পান খালের মধ্যে পড়ে থাকা লাশটি তারই আদরের সন্তান মইনুল হাসান এর। ছেলের নিথর দেহটি দেখা মাত্রই কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন।
‎
‎ঘটনাটি বানিয়াচং থানাকে অবহিত করা হলে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মইনুল হাসান এর মরদেহটি উদ্ধার করে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়।
‎
‎নিহত মইনুল হাসান এর বাবা আতিকুর রহমান এর সাথে আলাপকালে তিনি জানান, আমার ছেলেকে কোরআন এর হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছিলাম, ইতিমধ্যে সে ৭পাড়া কোরআর শরীফ মুখস্থ করেছিল।

নিহত শিশু মঈনুল হোসেন এর নিথর দেহ।

‎
‎তিনি আরো জানান, আমার ছেলে সবসময় গায়ে পাঞ্জাবি পরতো। পুত্রের গায়ে নারী পোষাক দেখে তিনি দাবি করেন এটা পরিকল্পিত হত্যা। যে নরপশুরা আমার ছেলেকে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
‎
‎এব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
‎রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। তবে এ বিষয়ে আমাদের ছায়া তদন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে পাঁচ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগে বদলাচ্ছে এলাকা‎

‎পরিবারের দাবি এটা পরিকল্পিত হত্যা!

‎বানিয়াচংয়ে নিখোঁজের ১দিন পর খালে মিলল মাদ্রাসার ছাত্রের লাশ

সময় ০৬:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫